ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় হামাসের সশস্ত্র শাখার এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। মঙ্গলবার হামলায় ওই কমান্ডার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে হামাস। সংগঠনটির দাবি, নিহত কমান্ডার ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামলার অন্যতম সমন্বয়ক ছিলেন। ওই হামলাকে কেন্দ্র করেই গাজায় দীর্ঘস্থায়ী যুদ্ধ শুরু হয়।
ইসরায়েলি সরকার জানিয়েছে, গাজার ইজ আদ-দিন আল-বেইক এলাকায় হামাসের ওই কমান্ডারের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়। ইসরায়েলের দাবি, তিনি নতুন যোদ্ধা নিয়োগ এবং একাধিক হামলার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। এদিকে গাজার স্বাস্থ্যকর্মীরা জানান, মঙ্গলবার ভোরে গাজা শহরের নাসর এলাকার একটি আবাসিক ভবনে হামলায় গুরুতর আহত একজন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ছাড়া জাবালিয়া শরণার্থী শিবিরের একটি চিকিৎসাকেন্দ্রের কাছে আরেক বিমান হামলায় এক ফিলিস্তিনি নিহত হন। এতে ওই দিনে নিহতের সংখ্যা তিনজনে দাঁড়ায়। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা ওই এলাকায় একজন সশস্ত্র যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল। চলতি মাসে হামাসের অন্তত ২০ জন শীর্ষ নেতা ও কমান্ডার নিহত হয়েছে বলে ইসরায়েলের দাবি। তবে হামাস নতুন করে হামলা বা অস্ত্র সংগ্রহের অভিযোগ অস্বীকার করে বলেছে, ইসরায়েল মিথ্যা অজুহাতে গাজা শান্তি চুক্তি নস্যাৎ করার চেষ্টা করছে।
মোজো ডেস্ক, জাতীয়।