October 5, 2026, 4:23 am

প্যারিসের ফ্যাশন মঞ্চে নতুন রূপে নজর কাড়লেন ঐশ্বরিয়া

অভয়নগর প্রতিবেদক

প্যারিসের জমকালো ফ্যাশন শোয়ের মঞ্চে নতুন রূপে হাজির হয়ে নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। আইফেল টাওয়ার ও একোল মিলিটেয়ারের মনোমুগ্ধকর পটভূমিতে আয়োজিত অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালেতে আন্তর্জাতিক তারকাদের সঙ্গে র‌্যাম্পে হাঁটেন তিনি। সেলিব্রিটি স্টাইলিস্ট মোহিত রাইয়ের পরিকল্পনায় ঐশ্বরিয়া পরেছিলেন ‘ইয়ারা শুমেকার’-এর শরৎ-শীতকালীন ২০২৬-২৭ কালেকশনের কাস্টম ভেলভেট গাউন।
থ্রি-ডি ফ্রিঞ্জ এমব্রয়ডারি ও ক্রিস্টালখচিত কেপসহ পোশাকটিতে ছিল গভীর নেকলাইন ও ফিটেড সিলুয়েট। মুক্তো ও ক্রিস্টালের বর্ডার দেওয়া কেপ পোশাকে যোগ করে রাজকীয় আবহ। তবে পোশাকের পাশাপাশি ঐশ্বরিয়ার নতুন চুলের রংও ছিল আলোচনার কেন্দ্রে। প্যারিসের মঞ্চে তিনি প্রথমবার প্রকাশ্যে আনেন তার ‘ফায়ারি রেড’ হেয়ার কালার। সাইড পার্টিংয়ের সফট ওয়েভ চুলের সঙ্গে ডায়মন্ডের ক্রাউন, আংটি, বোল্ড রেড লিপস্টিক ও উইংড আইলাইনারে নতুন সাজে হাজির হন তিনি।
ঐশ্বরিয়ার নতুন রূপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক ফ্যাশন পেজ ‘ডায়েট সব্য’ তার ছবি প্রকাশ করে প্রশংসা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভক্ত লিখেছেন, ‘তারা যা-ই করুক না কেন, আপনাকে অপছন্দ করানো সম্ভব নয়।’ আরেকজন মন্তব্য করেন, ‘এটা আসলে ঐশ্বরিয়ার দুনিয়া, আমরা কেবল এখানে বাস করছি।’ তার নতুন লুক নিয়ে ভক্তদের বিভিন্ন মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব আলোচনা দেখা গেছে।



ফেসবুক কর্নার