October 5, 2026, 4:48 pm

ল্যাপটপ চুরির অভিযোগে নাসীরুদ্দীন বহিষ্কার দাবি রাশেদ খাঁনের

অভয়নগর প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি দাবি করেন, ২০১৯ সালে ছাত্র ফেডারেশনের রাজনীতিতে যুক্ত থাকাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর ল্যাপটপ চুরির অভিযোগ ওঠে নাসীরুদ্দীনের বিরুদ্ধে।
রাশেদ খাঁনের দাবি, ওই শিক্ষার্থীর অভিযোগের পর ছাত্র ফেডারেশনের তৎকালীন দায়িত্বশীল নেতারা তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি তথ্য-প্রমাণ সংগ্রহ করে অভিযোগের সত্যতা পেয়েছিল এবং এর পরিপ্রেক্ষিতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ছাত্র ফেডারেশন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। নিজের দাবির সমর্থনে তিনি সংগঠনটির একটি পুরোনো বহিষ্কারসংক্রান্ত নোটিশের ছবিও পোস্টের কমেন্টে যুক্ত করেন।
রাশেদ খাঁন আরও দাবি করেন, বহিষ্কারের পর কিছু সময় নাসীরুদ্দীন রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন। পরে এবি পার্টিতে যোগ দিয়ে আবার সক্রিয় হন। তবে এসব অভিযোগের বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। প্রকাশিত প্রতিবেদনে অভিযোগগুলোর স্বাধীন সত্যতাও নিশ্চিত করা সম্ভব হয়নি।



ফেসবুক কর্নার