September 30, 2026, 10:35 pm

দুই দশকের উপস্থিতি শেষে ইরাক ছাড়ল মার্কিন বাহিনী

অভয়নগর প্রতিবেদক

ইরাকে থাকা সব সামরিক ঘাঁটি গুটিয়ে দীর্ঘ দুই দশকের উপস্থিতি শেষে চূড়ান্তভাবে সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (৩০ সেপ্টেম্বর) সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শেষ হয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেনা প্রত্যাহারের পর ইরাকে নিরাপত্তা শূন্যতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ও ইসলামিক স্টেট (আইএস) পুনর্গঠনের সুযোগ পেতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
২০২৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে সেনা প্রত্যাহারের চুক্তি হলেও ইরানের সঙ্গে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তা বাস্তবায়ন করেছে। ২০০৩ সালে সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করার পর ইরাকে দীর্ঘদিন সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। ২০১১ সালের শেষ দিকে সেনা প্রত্যাহার করলেও আইএসের উত্থানের পর ২০১৪ সালে আবার দেশটিতে ফিরে আসে মার্কিন বাহিনী এবং ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইরাকি বাহিনীকে সহায়তা করে।
মার্কিন সেনা প্রত্যাহার সাধারণ ইরাকিদের কাছে জনপ্রিয় হলেও দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। স্থানীয় নিরাপত্তা বাহিনী কতটা প্রস্তুত, তা নিয়েও সংশয় রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক যুদ্ধ ও বিভিন্ন অভিযানে অন্তত ৪ হাজার ৫০০ মার্কিন সেনা নিহত হয়েছেন। চলতি বছর ইরানের সঙ্গে সংঘাতের সময় ইরাকে সাতজনসহ মোট ১৮ জন মার্কিন সেনা নিহত হওয়ার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে



ফেসবুক কর্নার