October 5, 2026, 3:46 pm

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অভয়নগর প্রতিবেদক

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের উদ্বেগকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে ধারণা তৈরি হচ্ছে, তা সঠিক নয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
রাজনৈতিক প্রভাব খাটিয়ে দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও দখলবাজি নিয়ে ৩৮ বিশিষ্ট নাগরিকের উদ্বেগের বিষয়টি সরকার আমলে নেবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যারা অপকর্ম করবে তাদের কোনো দল নেই, তারা দুর্বৃত্ত। তাদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর এবং তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিস্থিতি নিয়েও কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমানে মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতি অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি রয়েছে। এবার দুর্গাপূজার বাজেট ৪ কোটি থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে। পাশাপাশি পূজামণ্ডপের সংখ্যা প্রায় ১ হাজার ৫০০টি বেড়েছে এবং পূজার ছুটি দুই দিন থেকে বাড়িয়ে তিন দিন করা হয়েছে বলেও জানান তিনি।



ফেসবুক কর্নার