August 15, 2026, 2:30 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

শার্শায় ঝোপ থেকে তিনটি ককটেল উদ্ধার

বেনাপোল প্রতিনিধ

বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলায় ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের কেরালখালী এলাকার বেতনা নদীর পাড়ের একটি ঝোপ থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
রবিবার (২৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম। তিনি জানান, স্থানীয় এক কৃষক তার বাড়ির পাশে ঝোপের মধ্যে লাল কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় সন্দেহজনক বস্তু দেখতে পান। পরে তিনি বিষয়টি শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়িকে জানান। খবর পেয়ে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে ককটেল তিনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।
ওসি আব্দুল আলিম আরও জানান, উদ্ধার করা ককটেলগুলো কারা, কী উদ্দেশ্যে সেখানে রেখেছিল—তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার