October 5, 2026, 2:43 am

ইরানের প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র

অভয়নগর প্রতিবেদক

হরমুজ প্রণালি খুলে দেওয়া ও নৌ-অবরোধ তুলে নেওয়ার বিষয়ে ইরানের দেওয়া নতুন প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (৩০ সেপ্টেম্বর) তেহরান এ তথ্য জানিয়েছে। কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তবে ইরান জানিয়েছিল, প্রস্তাবের বিষয়ে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো জবাব পায়নি।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ আট মাসে পা দিতে চলেছে। এমন পরিস্থিতিতে গত সপ্তাহে যুদ্ধবিরতি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে নতুন প্রস্তাব দেয় ইরান। প্রস্তাবে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহার, ইরানের জব্দকৃত অর্থ ছেড়ে দেওয়া, সব ফ্রন্টে লড়াই বন্ধ এবং তেল নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলা হয়েছে। এর বিনিময়ে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব দেয় তেহরান।
ইরানের একটি সূত্র জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির কাছে মার্কিন জবাব পৌঁছেছে এবং তিনি তা ইরান সরকারের কাছে পাঠিয়েছেন। তবে যুক্তরাষ্ট্র প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে, গ্রহণ করেছে নাকি আরও আলোচনায় সম্মত হয়েছে, তা জানায়নি সূত্রটি। এর আগে গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে পৌঁছালেও কয়েক দিনের মধ্যে তা ভেস্তে যায়।



ফেসবুক কর্নার