October 2, 2026, 11:39 pm

চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল ৭৭ বছরের ব্যবসায়ী

অভয়নগর প্রতিবেদক

বিমানে ভ্রমণের সময় ভার্টিক্যাল ফার্মিং ব্যবসার পরিকল্পনা তৈরিতে চ্যাটজিপিটি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন ভারতের হায়দরাবাদের ৭৭ বছর বয়সী ব্যবসায়ী ভিবিআর প্রসাদ। পাশের আসনে থাকা এক যাত্রী তার চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন লক্ষ্য করেন এবং পরে বিষয়টি এক্সে শেয়ার করেন।
প্রসাদের প্রতি ওই যাত্রীর আগ্রহের অন্যতম কারণ ছিল এআই চ্যাটবটের সঙ্গে তার কথাবলার ধরন। তিনি বারবার চ্যাটজিপিটিকে ‘স্যার’ বলে সম্বোধন করছিলেন। এক বার্তায় তিনি লেখেন, ‘ওহ, দারুণ নির্দেশনা, স্যার। অনেক ধন্যবাদ। আমি আবার আপনার কাছে ফিরে আসব, স্যার।’ ওই যাত্রী ‘teknosaur’ নামে এক্সে প্রসাদের ছবি ও কথোপকথনের বিস্তারিত প্রকাশ করলে পোস্টটি দ্রুত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
প্রসাদ একটি ভার্টিক্যাল ফার্মিং প্রকল্পের ব্যবসায়িক ধারণা আরও উন্নত করতে চ্যাটজিপিটির সহায়তা নিচ্ছিলেন। ভার্টিক্যাল ফার্মিংয়ে স্তরে স্তরে সাজানো পদ্ধতিতে ফসল উৎপাদন করা হয়, সাধারণত নিয়ন্ত্রিত পরিবেশে। ভাইরাল হওয়ার পর নতুন প্রযুক্তি ব্যবহারের জন্য প্রসাদের প্রশংসা করেন অনেকে। পরে এক্সে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, মানুষের জীবন আরও উন্নত করতে এআই ব্যবহার করা যেতে পারে।



ফেসবুক কর্নার