November 19, 2026, 11:43 am
শিরোনাম :
লকডাউন ঘিরে ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশের নিরাপত্তা জোরদার সিলেটে দাঁড়িয়ে থাকা চার বাসে দুর্বৃত্তদের আগুন যশোর এমএম কলেজে ছাত্রদলের প্রতিবাদী বিক্ষোভ মিছিল কালনা সেতু অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ, আটক কর্মীকে পুলিশে দিল ছাত্রদল পঞ্চগড়ে সীমান্ত সুরক্ষায় নতুন বিওপি উদ্বোধন লকডাউন ঘিরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সতর্ক অবস্থানে ছাত্রদল রাঙ্গাবালীসহ পাঁচ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস ২০৩৫ সালে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম: পিউর পূর্বাভাস পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ ও ধ্বংসের আহ্বান শি জিনপিংয়ের বেরোবি হলে ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থান, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের

তাইওয়ানে ভূমিকম্প, জনমনে আতঙ্ক

Reporter Name

নিউজ ডেস্ক

তাইওয়ানের পূর্বাঞ্চলের হুয়ালিয়েন শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে সাগরে বৃহস্পতিবার ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া প্রশাসনের বরাতে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের।

ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩১ দশমিক ৬ কিলোমিটার গভীরে। কম্পনের প্রভাব রাজধানী তাইপেতেও অনুভূত হয় এবং সেখানে ভবনগুলো কিছু সময়ের জন্য কেঁপে ওঠে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় দেশটি ভূমিকম্পপ্রবণ। অতীতে ভয়াবহ ভূমিকম্পে বড় ধরনের প্রাণহানির ঘটনাও ঘটেছে। ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে এক ভূমিকম্পে শতাধিক মানুষ নিহত হন। এর আগে ১৯৯৯ সালে ৭ দশমিক ৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে প্রাণ যায় দুই হাজারের বেশি মানুষের।



ফেসবুক কর্নার