October 5, 2026, 5:25 am

মুখ্যমন্ত্রীর পথ আটকে যুবকের আবদার, ‘স্যার, আইফোন চাই’

অভয়নগর প্রতিবেদক

 

ভারতের আসামে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছে এক যুবকের আইফোন চাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় ওই যুবক মুখ্যমন্ত্রীর সামনে এসে সরাসরি বলেন, ‘স্যার, আমি একটি আইফোন চাই।’ অপ্রত্যাশিত এ অনুরোধে কিছুটা অবাক হয়ে বিশ্বশর্মা তাকে জিজ্ঞেস করেন, পুরোনো আইফোন নাকি নতুন আইফোন চান।

ভিডিওতে দেখা যায়, কথোপকথনের একপর্যায়ে বিশ্বশর্মা হাত তুলে মজার ভঙ্গি করেন। এরপর ওই যুবকের অনুরোধে সাড়া দিয়ে তাকে একটি আইফোন এনে দেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ঠিক আছে, আমরা তোমাকে একটি আইফোন এনে দেব। তুমি পেয়ে যাবে।’ এরপর তিনি সেখান থেকে এগিয়ে গিয়ে উপস্থিত অন্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে থাকেন।

ঘটনার ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন হিমন্ত বিশ্বশর্মা। ক্যাপশনে তিনি লেখেন, ‘খুবই স্পষ্ট অগ্রাধিকার।’ ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মুখ্যমন্ত্রীর উদারতার প্রশংসা করেছেন, আবার কেউ জানতে চেয়েছেন ওই যুবক সত্যিই প্রতিশ্রুত আইফোন পেয়েছেন কি না। অনেকে মুখ্যমন্ত্রীর কাছে এমন স্বাভাবিকভাবে আইফোন চাওয়ার ঘটনাটিকে মজার হিসেবেও দেখেছেন।



ফেসবুক কর্নার