October 5, 2026, 2:00 pm

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত

Reporter Name

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি। সোমবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, ৪ অক্টোবর দিবাগত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের সময় বিভিন্ন গণমাধ্যমের চার সাংবাদিক হামলায় আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন আগামীর সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম, নূর আহসান মৃদুল, আরিফ উজ্জামান কোরবান ও দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু। তাদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক। গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে হামলাকারীদের ছবি থাকার পরও তাদের গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। মুক্ত সাংবাদিকতা ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনার আহ্বান জানান জামায়াতের এই নেতা।



ফেসবুক কর্নার