October 8, 2026, 7:21 am
শিরোনাম :
৭৫ বছর বয়সে প্রয়াত বলিউড অভিনেতা নানা পাটেকর নাটোর স্টেশনে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, শনাক্ত অভিযুক্ত বিদায়ের পর মেসিকে নিয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হওয়ার গুঞ্জন সড়ক চাঁদাবাজি বন্ধে নতুন কমিটিকে কাজে লাগানোর আশা রিজভীর আরও ১১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন আবেদন ইউজিসিতে সাতকানিয়ায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলা, নিহত ৩ আহত ৩৬ আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়কে নিম্নমানের খোয়া, এলজিইডির নির্দেশ উপেক্ষার অভিযোগ ভালুকায় নারী শ্রমিককে তুলে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ২ সুবর্ণচরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দুই লাখ টাকা জরিমানা 

রাজশাহীতে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননে বাধা দেওয়ায় (ভ্যেকু) চাপা দিয়ে কৃষককে হ*ত্যা

Reporter Name

রাজশাহী ব্যুরো
 রাজশাহী মোহনপুরে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন কাজে বাধা দেওয়ায় মাটি কাটা যন্ত্র এক্সভেটরের (ভ্যেকু) নিচে চাপা দিয়ে জুবায়ের আলী (২৫) নামে এক কৃষককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার রাত ৯টার দিকে ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামে এ ঘটনায় নিহত জুবায়ের ওই গ্রামের রফিজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় পুলিশ এক্সভেটরের চালক আব্দুল হামিককে (২৮) গ্রেপ্তার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বড় পালশা গ্রামের আব্দুল মজিদ ওরফে মন্জিলের ছেলে আনিসুজ্জামান রহমান বকুল এবং মুনতাজ হাজির দুই ছেলে রুহুল আমিন ও রুবেল হোসেন এক্সভেটর দিয়ে পুকুর খনন করছিল। খবর পেয়ে রাত ৯টার দিকে স্থানীয় কয়েকজন কৃষক তাদের জমিতে পুকুর খনন করতে দেবেনা বলে বাধা দেয়। এ সময় মালিকরা এক্সভেটর চালিয়ে দেওয়ার নির্দেশ দেয়। চালক এক্সভেটর চালিয়ে দিলে জুবায়ের নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা রফিজ উদ্দিন বলেন, ‘বকুল, রুহুল ও রুবেল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। জমির মালিকদের সঙ্গে কোন কথা না বলেই জোর করে কৃষি জমিতে পুকুর খনন করছিল তারা। বাধা দিতে গেল ভেকু (এক্সভেটর) চাপা দিতে তার ছেলেকে হত্যা করা হয়েছে। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে তারা এলাকায় অবৈধভাবে পুকুর খনন করছিল।
মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার বলেন, ‘‘অনুমতি না নিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিতে তারা রাতে পুকুর খনন করছিল। এ ঘটনায় আইগত ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তার বলেন, “নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগে লাশেরময়না তদন্ত হবে। এ ঘটনায় এক্সভেটর চালক আব্দুল হামিদকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশী অভিযান শুরু হয়েছে।



ফেসবুক কর্নার