October 5, 2026, 2:27 pm

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অর্থ নেই: দীপকে

অভয়নগর প্রতিবেদক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদে বহাল থাকলে আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার কোনো অর্থ নেই বলে মন্তব্য করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তার অভিযোগ, জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কতটা অবাধ ও সুষ্ঠু হবে, তা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। এমনকি নির্বাচনের ফলাফল আগেই নির্ধারিত হয়ে থাকতে পারে বলেও দাবি করেন তিনি।
সোমবার মহারাষ্ট্রের পুণেতে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন দীপকে। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত না হওয়া পর্যন্ত এমন নির্বাচনে অংশ নেওয়া অর্থহীন। পাশাপাশি বিজেপির বিভিন্ন রাজ্যে জয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন বা বিজেপির তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পুণেতে মহারাষ্ট্র লোকসেবা কমিশনের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগে চাকরিপ্রার্থীদের আন্দোলন চলছে। দীপকে আন্দোলনকারীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ, অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সমর্থন করেন। তার দাবি, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ২০ লাখের বেশি পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন। একই সঙ্গে নির্বাচন পরিচালনা ও ভোটার তালিকা সংশোধন নিয়েও বিতর্ক রয়েছে বলে উল্লেখ করেন তিনি।



ফেসবুক কর্নার