October 6, 2026, 8:13 am
শিরোনাম :
বিজয়কে প্রতিদিন ১০-১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা অধিনায়কত্ব হারিয়ে টি-টোয়েন্টি দল থেকেই বাদ সালমান আগা সৌদির বিমানবন্দরে হামলার দাবি, আকাশসীমা নিয়ে সতর্কতা লটারিতে প্রথমবার সাবরেজিস্ট্রার বদলি, ১৩১ জনের প্রক্রিয়া নির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা নেবে সরকার ২০২৮ সাল থেকে স্কুলেই নাচ-গান, বাদ্যযন্ত্র ও কেরাত শেখার সুযোগ বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি গ্রেপ্তার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ, প্রতিপাদ্য নির্ভুল নিবন্ধন শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নুশরাত রুমু স্টাফ রিপোর্টার নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) উপজেলার ট্রাকস্ট্যান্ড, একলাশপুর ও চৌমুহনী চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়েসুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অংশগ্রহণে অভিযানটি পরিচালিত হয়। এ সময় মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে ঘটনাস্থলে তিনজনকে দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার নুরুল্যাপুরের আব্দুল খালেকের ছেলে মো. সোহেল মিয়া (৩৮), নোয়াখালী সদর উপজেলার পশ্চিম বদরীপুর এলাকার বেবি গোন ছালবেছের ছেলে ববি গোন ছালবেছ (৩৮) এবং বেগমগঞ্জ পৌর কলোনির মো. সামছু মিয়ার ছেলে মো. আশরাফ (৩০)।
সোহেল মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং ববি গোন ছালবেছ ও মো. আশরাফকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করেছেন।



ফেসবুক কর্নার