October 7, 2026, 6:46 am

আবরার ফাহাদ হত্যার সাত বছর, শেষ হয়নি বিচারপ্রক্রিয়া

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার সাত বছর পূর্ণ হলো আজ। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে তাকে পিটিয়ে হত্যা করা হয়। বহুল আলোচিত এ হত্যাকাণ্ডে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হলেও মামলার বিচারিক প্রক্রিয়া এখনও পুরোপুরি শেষ হয়নি।
হত্যাকাণ্ডের ৩৭ দিনের মধ্যে মামলার তদন্ত শেষ করে একই বছরের ১৩ নভেম্বর অভিযোগপত্র দাখিল করে গোয়েন্দা পুলিশ। পরে ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান মামলার রায় ঘোষণা করেন। রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
পরে হাইকোর্টও নিম্ন আদালতের দেওয়া সাজা বহাল রাখেন। তবে মামলার চূড়ান্ত বিচারিক প্রক্রিয়া এখনও শেষ হয়নি। আসামিদের করা আবেদন আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সাত বছর পূর্তিতে আবারও আলোচনায় এসেছে বহুল আলোচিত এ মামলার বিচারপ্রক্রিয়ার বর্তমান অবস্থা।



ফেসবুক কর্নার