নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে আনন্দঘন পরিবেশে ‘নবীন বরণ অনুষ্ঠান-২০২৬’ আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মামুনূর রশীদ সিদ্দীক হিরু। কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আত্রাই উপজেলা শাখার সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শেখ মনোয়ার হোসেন (লোটাস)। প্রধান বক্তা ছিলেন আত্রাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ মো. সাব্বির হোসেন (আদর)।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মনোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। মেধা, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ অর্জন করে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে ৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকরাম হোসেন সরদার, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মহসিন আলী বাদল, কলেজের শিক্ষক-কর্মচারী, ছাত্রদলের নেতাকর্মী ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।