October 7, 2026, 10:11 am

খুলনায় দৌলতপুরে এক যুবক গুলিবিদ্ধ

মামুন মোল্লা, খুলনা অফিস

 

নগরীর দৌলতপুরস্থ সরকারি বিএল কলেজের ২ নম্বর গেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মহিদুল (২০) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। ৭ অক্টোবর বুধবার সকাল সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। আহত মহিদুলকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় দৌলতপুর থানার বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকার ফাঁকা স্থানে বা এর কাছাকাছি অবস্থান করছিলেন মহিদুল। হঠাৎ অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং মুহূর্তের মধ্যে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।



ফেসবুক কর্নার