October 7, 2026, 10:10 am

উত্তরাখণ্ডে ৪.৯ মাত্রার ভূমিকম্প, কাঁপল দিল্লিও

অভয়নগর প্রতিবেদক

ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টা ২০ মিনিটে ৪.৯ মাত্রার মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। উত্তরাখণ্ডের পাশাপাশি রাজধানী দিল্লি ও আশপাশের এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) রাতে এ তথ্য নিশ্চিত করে।
ভূমিকম্পের কম্পন অনুভূত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আতঙ্ক প্রকাশ করে পোস্ট দিতে শুরু করেন অনেকে। দক্ষিণ দিল্লির সফদরজং এলাকার এক বাসিন্দা জানান, কম্পন অনুভূতের সময় তিনি সোফায় বসেছিলেন এবং সোফাটিকে নড়তে দেখেন। ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিভিন্ন মিম, সিনেমা ও সিরিজের দৃশ্য এবং জিআইএফ শেয়ার করে প্রতিক্রিয়া জানান নেটিজেনরা।
এর আগে একই দিনে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের নগাঁও জেলায় ৪.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভোরে অনুভূত ওই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৩ কিলোমিটার গভীরে।



ফেসবুক কর্নার