October 7, 2026, 2:01 pm

লোহাগড়ায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু

আব্দুল হামিদ শেখ, সিনিয়র স্টাফ রিপোর্টার

 

নড়াইলের লোহাগড়া উপজেলায় সাপের কামড়ে মোঃ পলাশ মোল্যা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের পার আমডাঙ্গার দক্ষিণ বিলে এ ঘটনা ঘটে। নিহতের ভাগ্নে মোঃ বাপ্পি শেখ জানান, বাড়ির পাশে বিল থেকে শুকনো পাটখড়ি আনতে গেলে পাটখড়ির ওপর থাকা একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়।

স্বজনরা তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে গেলে চিকিৎসার পর সুস্থ হওয়ার আশ্বাস দিয়ে বাড়িতে পাঠানো হয়। পরে বাড়ি ফেরার পথে ভাটিয়াপাড়া বাজারে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় পলাশের মৃত্যু হয়।

পরে হাসপাতাল থেকে মরদেহ নিজ বাড়ি আমডাঙ্গা গ্রামে নিয়ে আসা হয়। বাদ এশা আমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।



ফেসবুক কর্নার