November 21, 2026, 3:45 pm
শিরোনাম :
কালিগঞ্জে বালু ব্যবসায় আধিপত্যের লড়াই, চলছে গুপ্ত চাঁদাবাজি  স্বামীকে হত্যা করতে মঙ্গলসূত্র বন্ধক রেখে প্রেমিককে অস্ত্র কেনার টাকা দিলেন স্ত্রী কুষ্টিয়া সদর থানা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার: মীর শাহে আলম আগামী পাঁচ বছরে ২ কোটি মানুষ বিনামূল্যে চক্ষুসেবা পাবে- স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কদমতলী সড়কে বেহাল দশা, ভোগান্তি চরমে  লামায় জব্দ করা বালু লুটের প্রতিবাদ করায় সাংবাদিককে হুমকির অভিযোগ চিকিৎসক সংকটে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, ব্যাহত সেবা ফরিদপুরে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল কালিয়ায় উপজেলা বিএনপি’র সভাপতির পদত্যাগ ঘোষণা

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

স্টাফ রিপোর্টার, কমলনগর (লক্ষ্মীপুর)

 

ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে সরকার প্রতিবছর আশ্বিনের পূর্ণিমাকে কেন্দ্র করে ২২ দিনের ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’ পরিচালনা করে। চলতি বছর ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশের নির্ধারিত নদী ও সমুদ্রসীমায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, বিপণন, মজুত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এ সময়ে বিপুলসংখ্যক মা ইলিশ প্রজননের উদ্দেশ্যে নদীতে প্রবেশ করে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, পুলিশ, নৌপুলিশ, কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নদী ও জলসীমায় নজরদারি ও অভিযান পরিচালনা করবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। পাশাপাশি নিষিদ্ধ জাল ও অবৈধ মাছ ধরার সরঞ্জাম জব্দে অভিযান চালানো হবে। কর্মহীন নিবন্ধিত জেলে পরিবারকে খাদ্য সহায়তার আওতায় ২৫ কেজি করে ভিজিএফ চাল দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

তবে মাঠপর্যায়ে অ-নিবন্ধিত জেলে, সহায়তা প্রাপ্তিতে ঘাটতি এবং ঋণের কিস্তির চাপসহ নানা সমস্যার কথা উঠে এসেছে। সংশ্লিষ্টদের মতে, নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়ার পাশাপাশি ভবিষ্যতে জেলেদের জীবিকা ও দেশের ইলিশ সম্পদ আরও সমৃদ্ধ হতে পারে। এজন্য জেলে, ব্যবসায়ী ও ভোক্তাসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।



ফেসবুক কর্নার