October 7, 2026, 2:35 pm

জামালপুরে ভিজিএফের চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ

রাশেদ মাহমুদ, ক্রাইম রিপোর্টার, জামালপুর

 

জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সরকারের বরাদ্দ করা ভিজিএফের চাল বিতরণের সময় প্রায় ৬০০ কার্ডধারী পরিবারের কাছ থেকে জনপ্রতি ২০ টাকা করে নেওয়া হয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি, চাল নিতে গেলে বিভিন্ন অজুহাতে কার্ডধারীদের কাছ থেকে ওই টাকা আদায় করা হয়। বস্তা খালি করে রেখে দেওয়ার কথা বলে ‘খরচ’ হিসেবে এ অর্থ নেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। সরকারি সহায়তার চাল নিতে গিয়ে এ ধরনের অর্থ আদায়ে হতদরিদ্র মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, ভিজিএফের চাল দরিদ্র ও অসহায় মানুষের জন্য বরাদ্দ করা হলেও বিতরণে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগটি তদন্ত করা প্রয়োজন। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।



ফেসবুক কর্নার