October 7, 2026, 3:12 pm

স্কুলছাত্রীর মা হওয়ার ঘটনায় অভিযুক্তের পরিবারের সংবাদ সম্মেলন

জুয়েল মিয়া

ময়মনসিংহের ফুলপুরে ঠাকুর বাখাই এলাকার দশম শ্রেণির এক ছাত্রীর নবজাতকের পিতা হিসেবে রনি তালুকদারের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। সংবাদ সম্মেলনে রনির মা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, তদন্তে তার ছেলে দোষী প্রমাণিত হলে তারা মা ও শিশুকে মেনে নেবেন।
রনির মা আরও বলেন, অভিযোগটি মিথ্যা প্রমাণিত হলে তাদের পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার জন্য দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত বিচার দাবি করবেন তারা। একইসঙ্গে তিনি দাবি করেন, তারা শুনেছেন ওই ছাত্রীর আরও কয়েকজন ছেলের সঙ্গে সম্পর্ক ছিল। তবে এ দাবির সত্যতা যাচাই হয়নি এবং বিষয়টি তদন্তসাপেক্ষ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দিয়েছেন রনির পরিবার। নবজাতকের পিতৃপরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হলে বিষয়টি বৈজ্ঞানিকভাবে নির্ধারণ করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টদের মত। ফলে অভিযোগের সত্যতা, নবজাতকের পিতৃপরিচয় এবং দায়-দায়িত্ব নির্ধারণে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় পরীক্ষার ফল গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।



ফেসবুক কর্নার