October 7, 2026, 4:50 pm

আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

রায়হান কাজী, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ তহবিলের অর্থায়নে বিকেল ৫টায় উপজেলার ৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়নের চরকতলা গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিরুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি মো. আসাদুজ্জামান বুলেট, সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী, হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকরাম হোসেন সরদার, সহসভাপতি স ম সাজ্জাদ হোসেন তোতা, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, মো. আনোয়ার হোসেন তরফদার, যুগ্ম সম্পাদক মো. ময়েনুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. মহসিন আলী বাদলসহ বিএনপির সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মুনিরুজ্জামান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি পরিবেশ রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। পরে চরকতলা গ্রামের বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও পতিত জমিতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।



ফেসবুক কর্নার