October 8, 2026, 8:16 am

নাটোর স্টেশনে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, শনাক্ত অভিযুক্ত

অভয়নগর প্রতিবেদক

 

নাটোর রেলওয়ে স্টেশনে ক্রিল নামের এক জার্মান নাগরিকের ব্যাগ চুরির ঘটনায় তা উদ্ধারে তৎপরতা শুরু করেছে সান্তাহার রেলওয়ে থানার (জিআরপি) পুলিশ। ঘটনাটি জানার পর রাত থেকেই ব্যাগ উদ্ধারে অভিযান শুরু করে পুলিশের একাধিক দল। স্টেশন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করা হয়।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে হলুদ রঙের কটি পরিহিত এক যুবককে জার্মান নাগরিক ক্রিলের সঙ্গে কৌশলে সখ্যতা গড়ে তুলতে দেখা যায়। একপর্যায়ে সুযোগ বুঝে নিজের পরিহিত কটিটি খুলে তার ভেতরে ওই পর্যটকের ব্যাগটি লুকিয়ে স্টেশন থেকে দ্রুত চলে যান তিনি। ফুটেজ পর্যালোচনার মাধ্যমে অভিযুক্তের গতিবিধি স্পষ্ট হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন জানান, খবর পাওয়ার পর থেকেই ব্যাগটি উদ্ধারে রাতভর কাজ করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং খোয়া যাওয়া মালামালসহ ব্যাগটি উদ্ধারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।



ফেসবুক কর্নার