October 8, 2026, 10:00 am

পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: হুমায়ুন কবির

অভয়নগর প্রতিবেদক

পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে ভারতের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশ। তবে এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীতে ‘পানির ভবিষ্যৎ পুনর্বিবেচনা, যুব নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পানি চুক্তি নবায়নের লক্ষ্যে বাংলাদেশে একটি কমিটি গঠন করা হবে। পাশাপাশি ভারতের সঙ্গে দ্রুত সংলাপ শুরুর আশা করছে সরকার। পানির অধিকার আদায়ে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আইন ও জনগণের পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান তিনি। এ অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে উল্লেখ করেন হুমায়ুন কবির।
তিনি আরও বলেন, বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার বিষয়ে সরকার গুরুত্ব দিয়ে কাজ করবে। এ ক্ষেত্রে ভারতের সঙ্গে আলোচনার পাশাপাশি দেশের স্বার্থ ও পানির অধিকারকে প্রাধান্য দেওয়া হবে। হুমায়ুন কবির বলেন, গত ১৫ বছরের ‘অন্ধকার যুগে’ বাংলাদেশ আর কখনো ফিরে যাবে না।



ফেসবুক কর্নার