October 9, 2026, 3:45 pm
শিরোনাম :
সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ

কংগ্রেস বাংলাদেশ-নেপালের মতো অরাজকতা চায়: বিজেপি

অভয়নগর প্রতিবেদক

ভারতে ভোটার তালিকা সংশোধন ও প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে ক্ষমতাসীন বিজেপি। দলটির দাবি, রাহুল গান্ধী ক্ষমতায় ফিরতে মরিয়া হয়ে কংগ্রেসের মাধ্যমে দেশে নেপাল ও বাংলাদেশের মতো ‘অরাজক পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক ভিডিও বার্তায় এ অভিযোগ করেন বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি।
দিল্লিতে বুধবার ইন্ডিয়া জোটের বিক্ষোভে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও কংগ্রেসকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ভিডিও তুলে ধরে বিজেপি মুখপাত্র বলেন, ওই ঘটনাই কংগ্রেসের উদ্দেশ্য স্পষ্ট করেছে। তবে বিজেপির এই অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কংগ্রেসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে রাজনৈতিক উত্তেজনার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তার বাসভবন ও নির্বাচন কমিশনের কার্যালয়ে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।
আগামী ১০ অক্টোবর ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভকে কেন্দ্র করে নয়াদিল্লিতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সূত্রমতে, সিএপিএফের ২৩ হাজার সদস্য এবং দিল্লি পুলিশের আরও ২০ হাজার সদস্য মোতায়েন করা হবে। রাজধানীর সীমান্তে নজরদারি, কয়েক স্তরের ব্যারিকেড ও ফেস রেকগনিশন ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা রয়েছে। প্রয়োজন অনুযায়ী মেট্রোস্টেশন ও মার্কেট বন্ধ রাখা হতে পারে। উত্তরপ্রদেশ ও হরিয়ানাসহ পার্শ্ববর্তী রাজ্যগুলোকেও সতর্ক থাকতে বলা হয়েছে।



ফেসবুক কর্নার