October 9, 2026, 6:20 am

রাষ্ট্র পুনর্গঠনে আলেমদের সম্পৃক্ত করার আহ্বান চরমোনাই পীরের

অভয়নগর প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠনের কার্যক্রমে উলামায়ে কেরামকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত ন্যাশনাল ওলামা সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাষ্ট্র পুনর্গঠনের মতো গুরুত্বপূর্ণ কাজে আলেমদের উপেক্ষা করার পরিণতি অতীতে ভালো হয়নি।
চরমোনাই পীর বলেন, রাষ্ট্র পুনর্গঠনের উদ্যোগে উলামায়ে কেরামের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে তিনি আরও বলেন, ডেঙ্গু ও হামে শত শত মানুষের মৃত্যু হলেও সরকারের মধ্যে তেমন তৎপরতা দেখা যাচ্ছে না। জনদুর্ভোগ কমানোর ক্ষেত্রেও উদাসীনতা লক্ষ করা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি একের পর এক পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর সংকট চাপিয়ে দেওয়ার প্রবণতার সমালোচনা করেন।



ফেসবুক কর্নার