October 9, 2026, 7:06 am

৪৬ বছর বয়সে ইতালির ক্লাব রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

অভয়নগর প্রতিবেদক

ফুটবলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে ব্রাজিলের সাবেক তারকা রোনালদিনহোর। ইতালির সংবাদমাধ্যম ইল রেস্তো দেল কার্লিনো জানিয়েছে, সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী ১৫ নভেম্বর সিরি সি-তে রাভেন্নার জার্সিতে অভিষেক হতে পারে সাবেক ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলারের। ৪৬ বছর বয়সী রোনালদিনহো ওই দিন বিকেল সাড়ে ৫টায় ফোরলির বিপক্ষে ঘরের মাঠের ডার্বিতে খেলতে পারেন।
রোনালদিনহোর সম্ভাব্য অভিষেক ঘিরে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে সমর্থকদের মধ্যে। তবে ১৫ নভেম্বরের ম্যাচটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি রাভেন্না ক্লাব। সম্ভাব্য সূচি অনুযায়ী, বেনেল্লি স্টেডিয়ামে ফোরলির বিপক্ষে ম্যাচটিই হতে পারে ইতালির সিরি সিতে রোনালদিনহোর প্রথম উপস্থিতি।
মাঠে ফেরার আগেই রাভেন্নার সমর্থকদের জন্য রোনালদিনহোকে ঘিরে এসেছে বিশেষ আয়োজন। সংগ্রাহক ও সমর্থকদের জন্য নতুন একটি বিশেষ প্যাক বাজারে এনেছে পাণিনি। প্রতিটি প্যাকে রয়েছে রাভেন্নার হলুদ-লাল জার্সিতে রোনালদিনহোর ছবি-সংবলিত দুটি কার্ড। ফলে মাঠে ফেরার অপেক্ষায় থাকা এই ফুটবল তারকা আপাতত জায়গা করে নিয়েছেন সংগ্রহযোগ্য কার্ডেও। তবে তাঁর প্রত্যাবর্তনের চূড়ান্ত বিষয়টি নির্ভর করছে ক্লাবের আনুষ্ঠানিক ঘোষণার ওপর।



ফেসবুক কর্নার