April 25, 2026, 5:15 am
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার আসনের চেয়ে পরীক্ষার্থী কম: দুশ্চিন্তার ভাঁজ শিক্ষা বিশেষজ্ঞদের কপালে কম সুদে প্রি-শিপমেন্ট ঋণ সুবিধা চালু, রফতানিতে গতি ফেরানোর উদ্যোগ অনুমতি ছাড়া ভিডিও ধারণে শাস্তির বিধান: নতুন সাইবার আইনে গোপনীয়তা সুরক্ষায় জোর আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবনে হামলার চেষ্টা, আটক ১২

নিজস্ব প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনার ড. রাজীব রঞ্জনের বাসভবনে হামলার চেষ্টা করেছে একদল লোক। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন পুলিশ সদস্যসহ এক আন্দোলনকারী আহত হন। ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল পরিদর্শন এবং হাই কমিশনারের সাথে সাক্ষাৎ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।
তিনি জানান, ভারতীয় সহকারী হা ইকমিশনার বাসভবনে ছিলেন। বিক্ষোভকারীরা বাসভবন লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত ১২ জনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার। যারা আটক হয়েছেন, তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হবে।
এর আগে, শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাত দশটা থেকে হাই কমিশনারের বাসবভনের সামনে জড়ো হতে থাকে একদল লোক।
হাদির মৃত্যুর ঘটনায় জড়িত এবং জুলাই গণহত্যায় জড়িত আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলটির শীর্ষ নেতাদের ফিরিয়ে দেয়ার দাবি জানান তারা।



ফেসবুক কর্নার