October 11, 2026, 5:38 pm
শিরোনাম :
পারমাণবিক বিক্রিয়া শুরু, বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর দৈনিক অভয়নগরে প্রকাশের পর রৌমারীতে কোটি টাকার ব্রিজের সংস্কারকাজ শুরু, স্বস্তিতে এলাকাবাসী কুষ্টিয়ায় চার ভারতীয়কে পুশ-ইনের চেষ্টা বিএসএফের বন্দরে স্কুলের পেছনের নির্জন স্থানে ছুরিকাঘাতে যুবক খুন ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদের ফেসবুকে ১৭ দিনের সম্পর্ক, রাজুর ডাকে কক্সবাজার গিয়েছিল তাজমিন তাজমিন হত্যা মামলায় দায় স্বীকার করে সুমনের আদালতে জবানবন্দি মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল-প্রতিমন্ত্রী শ্যামনগরে সার ডিলারশিপে যুবলীগ নেতার নামে বিএনপির জেলা কমিটির সুপারিশ, তৃণমূলে ক্ষোভ ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা

পারমাণবিক বিক্রিয়া শুরু, বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর

অভয়নগর প্রতিবেদক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে প্রথমবারের মতো নিয়ন্ত্রিত পারমাণবিক শৃঙ্খল বিক্রিয়া সফলভাবে শুরু হয়েছে। রোববার (১১ অক্টোবর) বিকেল ৩টা ৩৪ মিনিটে বিদ্যুৎ চুল্লিতে এ বিক্রিয়া ঘটানো হয়। বিদ্যুৎ উৎপাদনের পথে এটিকে সবচেয়ে বড় ও ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। পারমাণবিক শক্তির এই নিয়ন্ত্রিত রূপান্তরকে বিজ্ঞানের ভাষায় ‘ইনিশিয়াল ক্রিটিক্যালিটি’ অর্জন বলা হয়।
রোসাটমের প্রধান নির্বাহী কর্মকর্তা আলেক্সেই লিখাচেভ জানিয়েছেন, আগামী ২০ নভেম্বর থেকে নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যে প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। শুরুতে কেন্দ্রটি মাত্র ৩ শতাংশ ক্ষমতায় চালানো হবে। এরপর ধাপে ধাপে ক্ষমতা বাড়িয়ে ডিসেম্বরের মধ্যে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।
এর আগে গত ৮ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) কেন্দ্রটির নিরাপত্তা ভালভের সফল পরীক্ষা শেষে পরবর্তী ধাপের চূড়ান্ত অনুমোদন দেয়। চুল্লির কারিগরি প্যারামিটারগুলো আন্তর্জাতিক মান ও নিরাপত্তা মেনেই সচল করা হয়েছে বলে জানানো হয়।



ফেসবুক কর্নার