October 13, 2026, 10:24 am
শিরোনাম :
শেষ সিজনের শুরুতেই সালমান খান, বিশেষ চমক রাখছেন করণ জোহর তারকাখ্যাতির মাঝেও নিজেকে বাস কন্ডাক্টর ভাবেন রজনীকান্ত নাটকের শুটিংয়ে ক্যামেরাসহ মুখে পড়ে আহত প্রিয়ন্তী উর্বী সৌদি পতাকায় চুমু রোনালদোর, সমর্থকদের চমকে দিলেন পর্তুগিজ তারকা পূর্বাচল প্লট দুর্নীতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যানসহ আটজনের কারাদণ্ড হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, চমক সাব্বির রহমান হুতি হামলা মোকাবিলায় সৌদিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাজ্য দিল্লির আন্দোলন ঘিরে বাংলাদেশকে নিশানা দিলীপ ঘোষের বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টায় লঘুচাপের সম্ভাবনা, কয়েক বিভাগে বৃষ্টির আভাস সৌদি পরিস্থিতি স্বাভাবিক হলে প্রবাসীদের ভিসা নিয়ে আলোচনা

সৌদি পতাকায় চুমু রোনালদোর, সমর্থকদের চমকে দিলেন পর্তুগিজ তারকা

অভয়নগর প্রতিবেদক

 

এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের ম্যাচে নেফতচিকে ৩-১ গোলে হারানোর পর আল নাসরের সমর্থকদের নজর কেড়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত ম্যাচে ৪২ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। এর আগে অ্যাঞ্জেলো গোল করে আল নাসরকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে নেফতচির ডিফেন্ডার বুয়ান সিগের আত্মঘাতী গোলে ব্যবধান আরও বাড়ে।

ম্যাচ শুরুর আগে রিয়াদে নিরাপত্তা সতর্কতার কারণে খেলা শুরু হতে দেরি হয়। ম্যাচ শুরুর ১৫ মিনিট আগে সৌদি আরবের সিভিল ডিফেন্স এ সতর্কতা জারি করে। সাম্প্রতিক সময়ে ইয়েমেনভিত্তিক হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে রিয়াদের একাধিক এলাকা। খেলা বন্ধ থাকার সময় ক্যামেরায় দেখা যায়, আল নাসরের জার্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খাচ্ছেন রোনালদো।

ম্যাচ শেষে উদযাপনের সময় সমর্থকদের কাছ থেকে সৌদি পতাকাসংবলিত একটি স্কার্ফ চান রোনালদো। পরে সেটি কাঁধে জড়িয়ে নেন তিনি। সৌদি আরবে খেলার অভিজ্ঞতা ও দেশটির প্রতি তাঁর কৃতজ্ঞতার প্রকাশ হিসেবে ঘটনাটি আলোচনায় এসেছে। আল নাসরের পরবর্তী ম্যাচ ১৬ অক্টোবর সৌদি প্রো লিগে আল আহলির বিপক্ষে।



ফেসবুক কর্নার