June 24, 2026, 5:40 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

বুর্জ খলিফার চূড়ায় বজ্রপাত, ভিডিও ভাইরাল

অভয়নগর প্রতিবেদেক

 

  ভারী বৃষ্টিপাত হয়েছে। এরই মধ্যে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার চূড়ায় বজ্রপাত হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম বজ্রপাতের একটি ভিডিও পোস্ট করেছেন। এরপর বিষয়ে রীতিমতো তা ভাইরাল হয়ে গেছে। বৃহস্পতিবার শেয়ার করা ভিডিওতে দেখা যায়, সবুজাভ মেঘে ঢাকা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা বুর্জ খলিফার শীর্ষে হঠাৎ একটি শক্তিশালী বজ্রপাত আঘাত হানে। ভিডিওটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

এর কয়েক ঘণ্টা আগেই ক্রাউন প্রিন্স শেখ হামদান একাধিক ইনস্টাগ্রাম স্টোরি ও রিল শেয়ার করে বাসিন্দাদের আগাম বৃষ্টির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। বুধবার শেয়ার করা এক রিলে তিনি মরুভূমির বালিয়াড়ির ওপর ধীরে ধীরে এগিয়ে আসা ভারী বৃষ্টিবাহী মেঘের দৃশ্য তুলে ধরেন। অন্য একটি স্টোরিতে তিনি আগামী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাসসহ মেঘের গতিপথের মানচিত্র প্রকাশ করেন।

সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) জানিয়েছে, বৃহস্পতিবার দেশটি ‘আল বাশায়ের’ নামের একটি নিম্নচাপ চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে। এরই মধ্যে শারজাহ ও রাস আল খাইমার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে।

এনসিএম আরও জানায়, বৃহস্পতিবারের পরবর্তী সময়ে আবুধাবি ও দুবাইয়ের ওপর দিয়ে আরও শক্তিশালী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক সতর্কবার্তায় সংস্থাটি বলেছে, লোহিত সাগর থেকে বিস্তৃত একটি ভূপৃষ্ঠের নিম্নচাপের প্রভাবে সংযুক্ত আরব আমিরাতে অস্থিতিশীল আবহাওয়া বিরাজ করছে। এর ফলে বিভিন্ন উচ্চতায় মেঘের সৃষ্টি হচ্ছে এবং বজ্রপাত, বজ্রধ্বনি ও কিছু এলাকায় শিলাবৃষ্টিসহ ভিন্ন মাত্রার বৃষ্টিপাত হতে পারে।

কর্তৃপক্ষ বাসিন্দাদের সতর্ক থাকতে এবং আবহাওয়া সংক্রান্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।



ফেসবুক কর্নার