October 17, 2026, 3:41 pm
শিরোনাম :
দুর্গাপূজায় স্বাধীনতার পর সর্বোচ্চ অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী পার্টিতে না গেলে কাজ পাব না, প্রশ্ন তুললেন ঐন্দ্রিলা সেন সাবিলার সঙ্গে সম্পর্কের অভিযোগে ভাঙল মামুনের সাত বছরের প্রেম এআই ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ পরীমণি, দায় দিলেন টিভি কর্তৃপক্ষকে চীনে ‘ভালো টয়লেট’ নেই মন্তব্য, জাকারিয়াকে সফরের আমন্ত্রণ নুডলস খাওয়ার পর একই পরিবারের পাঁচজনের মৃত্যু ভারতে সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে সৌদিতে পাঁচজনের মৃত্যুদণ্ড মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ১১ গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান, ছয়জনকে পুলিশের হাতে দিলেন ইশরাক

কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে চার ইউনিট

অভয়নগর প্রতিবেদক

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে একটি ওষুধ কারখানার হারবাল সেকশনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তারিকুল ইসলাম আরও জানান, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নির্বাপণের জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।



ফেসবুক কর্নার