October 17, 2026, 4:19 pm
শিরোনাম :
দুর্গাপূজায় স্বাধীনতার পর সর্বোচ্চ অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী পার্টিতে না গেলে কাজ পাব না, প্রশ্ন তুললেন ঐন্দ্রিলা সেন সাবিলার সঙ্গে সম্পর্কের অভিযোগে ভাঙল মামুনের সাত বছরের প্রেম এআই ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ পরীমণি, দায় দিলেন টিভি কর্তৃপক্ষকে চীনে ‘ভালো টয়লেট’ নেই মন্তব্য, জাকারিয়াকে সফরের আমন্ত্রণ নুডলস খাওয়ার পর একই পরিবারের পাঁচজনের মৃত্যু ভারতে সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে সৌদিতে পাঁচজনের মৃত্যুদণ্ড মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ১১ গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান, ছয়জনকে পুলিশের হাতে দিলেন ইশরাক

গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান, ছয়জনকে পুলিশের হাতে দিলেন ইশরাক

অভয়নগর প্রতিবেদক

 

রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শনিবার (১৭ অক্টোবর) ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইনসংলগ্ন একটি বস্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানের দুটি ভিডিও নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন তিনি। ভিডিওতে তাঁর হাতে একটি পিস্তল দেখা গেলেও অস্ত্রটির ধরন নিশ্চিত হওয়া যায়নি।

ইশরাক হোসেনের মিডিয়া সেলের বার্তায় জানানো হয়, ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, মাদক কারবারিরা যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। নিজের দলের কেউ জড়িত থাকলে তাঁর শাস্তি আরও কঠোর হবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তাঁর দাবি, গত ছয় মাস ধরে গোয়েন্দাদের মাধ্যমে মাদক কারবারিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে।

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, প্রতিমন্ত্রী ছয়জনকে আটক করে থানায় ফোন দিলে পুলিশ গিয়ে তাঁদের নিয়ে আসে। আটক ব্যক্তিদের কাছে সাদা পাউডারজাতীয় পদার্থ পাওয়া গেছে। সেগুলো হেরোইন কি না, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। প্রতিমন্ত্রী আটক ব্যক্তিদের মারধর না করে আইন অনুযায়ী বিচার ও শাস্তি নিশ্চিত করার কথা বলেছেন।



ফেসবুক কর্নার