
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে দলটির কার্যালয়ে জুলাই সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। পাশাপাশি ওই সংবিধান সংশোধন কমিটিতে এনসিপি অংশ নেবে না বলেও জানান তিনি। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান দলের সদস্যসচিব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক।