October 18, 2026, 7:17 pm
শিরোনাম :
পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি-পদায়ন, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ এআই নারীর প্রেমে সব বিক্রি, ১,৯৩১ কিমি পাড়ি দিয়ে প্রতারণার শিকার দেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে কাজ করুন: প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদে জালিয়াতির অভিযোগে পুতুলের বিরুদ্ধে চার্জশিট পদত্যাগের সিদ্ধান্ত হলে সংবাদ সম্মেলন করেই জানাব: ইশরাক ৫৯ বছরের বয়সের ব্যবধান, ৮০ বছরের নারীকে বিয়ে যুবকের দুর্গাপূজা উপলক্ষে ৩০০ নারীর হাতে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি ফ্রান্সে রাতভর দাঙ্গা, আহত ৫০০ পুলিশ, আটক ১,৮০০ হাসনাত-সারজিসের বিরুদ্ধে গাদ্দারির অভিযোগ রাশেদ খাঁনের বিচ্ছেদের পর প্রকৃতির মাঝে শেহতাজ, নতুন ছবি ঘিরে আলোচনা

এআই নারীর প্রেমে সব বিক্রি, ১,৯৩১ কিমি পাড়ি দিয়ে প্রতারণার শিকার

অভয়নগর প্রতিবেদক

 

স্বপ্নের নারীর সঙ্গে দেখা করতে নিজের সব সম্পদ বিক্রি করে ১ হাজার ৯৩১ কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলেন ব্রাজিলের ৪৯ বছর বয়সী রাজমিস্ত্রি ইদিমার মার্টিনস। কিন্তু গন্তব্যে পৌঁছে জানতে পারেন, ওই নারী বাস্তবে নেই; কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি কাল্পনিক চরিত্র। ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় মারানিয়াও রাজ্যে বসবাসকারী মার্টিনস ২০২০ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে জেসিকা অলিভেইরা নামে ওই নারীর অ্যাকাউন্টের সন্ধান পান।

অ্যাকাউন্টটিতে তিন লাখের বেশি অনুসারী ছিল। সেখানে গ্রামীণ পরিবেশে বসবাসকারী এক নারীর ছবি ও ভিডিও প্রকাশ করা হতো। তিনি পুরুষদের নিজের খামারে থাকার জায়গা ও আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিতেন। মায়ের মৃত্যুর পর নিঃসঙ্গতায় ভোগা মার্টিনস ওই নারীকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার আশা করেন। গত ৯ অক্টোবর যাত্রার খরচ জোগাতে নিজের জিনিসপত্র বিক্রি করে মিনাস জেরাইস রাজ্যের রাজধানী বেলো হরিজন্তের উদ্দেশে রওনা হন। সেখানে গিয়ে ছবি দেখিয়ে খোঁজাখুঁজির পর স্থানীয় একটি রেডিও স্টেশন থেকে জানতে পারেন, অ্যাকাউন্টটি ভুয়া।

অ্যাকাউন্টের পেছনে থাকা ব্যক্তি পরে স্বীকার করেন, চরিত্রটি এআই দিয়ে তৈরি এবং অ্যাকাউন্টের এনগেজমেন্ট বাড়িয়ে বিক্রি করাই ছিল উদ্দেশ্য। যাত্রায় সব টাকা খরচ করে শহরে আটকা পড়লে পৌর কর্তৃপক্ষের সমাজকর্মীরা মার্টিনসকে খাবার, গোসলের সুবিধা ও বাড়ি ফেরার বাসের টিকিট দেন। হতাশ হলেও জীবনসঙ্গী খোঁজার আশা ছাড়েননি তিনি। মার্টিনস বলেন, “আমি তাকে খুঁজে পাইনি, কিন্তু অন্য কাউকে খুঁজে পাব।” দ্য সান-এর প্রতিবেদন অনুযায়ী, ছয় মাসেরও কম সময়ে এআই-নির্মিত চরিত্রের সঙ্গে দেখা করতে বেলো হরিজন্তে যাওয়া তৃতীয় ব্যক্তি তিনি।



ফেসবুক কর্নার