August 5, 2026, 4:05 am

বঁটি দিয়ে গৃহবধূকে গলা কেটে হত্যা

অভয়নগর প্রতিবেদক

রাজবাড়ী সদরে সুরাইয়া আক্তার নামের এক গৃহবধূকে বঁটি দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের ধুলদীজয়পুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সুরাইয়া আক্তার (২০) ওই গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী।

নিহতের স্বজ‌নরা জানান, ভোরে সুরাইয়া ঘুম থেকে উঠে তার শাশুড়ির সঙ্গে ফজরের নামাজ পড়েন। এরপর তার শাশুড়ি প্রতিদিনের মতো হাঁটতে বের হন। আর সুরাইয়া বাড়ির উঠান ঝাড়ু দিতে থাকে। প‌রিবা‌রের অন্য সদস্যরা তখনও ঘুমে ছিল।

শাশু‌ড়ির হাঁটা শেষে বাড়ি এসে সুরাইয়াকে খুঁজতে থাকেন। পরে বা‌ড়ির খ‌ড়ির ঘরে গলাকাটা অবস্থায় তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর পু‌লিশ এসে মরদেহ উদ্ধার করে।

রাজবাড়ী সদর থানার ওসি খন্দকার জিয়াউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পু‌লিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।



ফেসবুক কর্নার