October 19, 2026, 8:44 am

পদত্যাগের ঘোষণা দিয়ে গাড়ি থেকে সরকারি লোগো খুললেন ইশরাক

অভয়নগর প্রতিবেদক

 

গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুলে ফেলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নিজ বাড়ি থেকে প্রেসক্লাবে যাওয়ার পথে তিনি গাড়ি থেকে লোগোটি খুলে ফেলেন। এ সময় ইশরাক হোসেন বলেন, ‘দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি। বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে।’

পদত্যাগের কারণ সম্পর্কে ইশরাক বলেন, বিশেষ কারণে তাঁকে পদত্যাগ করতে হচ্ছে। তবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। তাঁর পদত্যাগের ঘোষণা ও গাড়ি থেকে সরকারি লোগো খুলে ফেলার ঘটনা রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন আগ্নেয়াস্ত্র উঁচিয়ে গেণ্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে নামেন। এ সময় তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও আগ্নেয়াস্ত্র দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রোববার (১৮ অক্টোবর) দিনভর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা হয়। এ ঘটনায় বিএনপির মধ্যে অস্বস্তি তৈরি হয় এবং সরকারের জন্যও তা বিব্রতকর হয়ে ওঠে।



ফেসবুক কর্নার