October 19, 2026, 9:08 am

সিইসির পদত্যাগের দাবির বিরোধিতায় ভারতে ‘লাল হিট জনতা পার্টি’

অভয়নগর প্রতিবেদক

 

ভারতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভের বিরোধিতা করে আত্মপ্রকাশ করেছে ‘লাল হিট জনতা পার্টি’। রোববার (১৮ অক্টোবর) দিল্লির মালব্য স্মৃতি ভবনে দলটির প্রথম সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। দলটির নেতারা অভিযোগ করেন, সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভের মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এবং ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।

দলটির প্রধান অয়ন ভাটনগর বলেন, ভারতের গণতন্ত্র রক্ষার উদ্দেশ্যে সংগঠনটি গঠন করা হয়েছে। তাঁর মতে, শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকলেই হবে না, মানুষকে রাজপথেও নামতে হবে। সিইসির পদত্যাগের দাবি প্রসঙ্গে তিনি বলেন, আজ প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করা হলে আগামীকাল প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিও উঠতে পারে। তবে বিপুলসংখ্যক মানুষের জমায়েত হলেই কোনো দাবি মেনে নেওয়া যায় না। ২০২৩ সালে সিইসি নিয়োগের জন্য চালু হওয়া পদ্ধতি পর্যালোচনা করারও আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ককরোচ জনতা পার্টি (সিজেপি), কংগ্রেসসহ বিভিন্ন দলের বিক্ষোভে দিল্লিসহ বিভিন্ন শহরে ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাংবাদিক পবন দাবি করেন, আন্দোলনের কারণে ব্যবসায়ীদের প্রায় তিন হাজার কোটি রুপি ক্ষতি হয়েছে, যা বেড়ে ১০ হাজার কোটি রুপিতে পৌঁছাতে পারে। তবে এ দাবির পক্ষে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়নি। সমাবেশে নৃত্যশিল্পী রিচা গুপ্তও বক্তব্য দেন। তিনি জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে এক হওয়ার আহ্বান জানান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি সমর্থন প্রকাশ করেন।



ফেসবুক কর্নার