October 19, 2026, 5:28 am
শিরোনাম :
রাশিয়ার পক্ষ নিলে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ভুল হবে: জেলেনস্কি ফ্রান্সে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, গ্রেপ্তার ২ হাজার ৪০০ পিএসসিতে দলীয় নিয়োগের অভিযোগ, প্রতিরোধের হুঁশিয়ারি শিবিরের দেশ গড়তে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই মুখ্য: প্রধানমন্ত্রী মহাষ্টমীর পূজায় আজ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি-পদায়ন, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ এআই নারীর প্রেমে সব বিক্রি, ১,৯৩১ কিমি পাড়ি দিয়ে প্রতারণার শিকার দেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে কাজ করুন: প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদে জালিয়াতির অভিযোগে পুতুলের বিরুদ্ধে চার্জশিট পদত্যাগের সিদ্ধান্ত হলে সংবাদ সম্মেলন করেই জানাব: ইশরাক

রাশিয়ার পক্ষ নিলে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ভুল হবে: জেলেনস্কি

অভয়নগর প্রতিবেদক

 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ নিলে যুক্তরাষ্ট্র ঐতিহাসিক ভুল করবে বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এখনো মিত্র হিসেবে বিবেচনা করেন তিনি। রোববার এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, তাঁরা ট্রাম্পকে বিশ্বাস করতে চান এবং আশা করেন, তিনি সিদ্ধান্ত পরিবর্তন করবেন। তাঁর মতে, বর্তমান সিদ্ধান্ত ইউক্রেন কিংবা যুক্তরাষ্ট্র—কোনো দেশেরই উপকারে আসবে না।

জেলেনস্কি বলেন, রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা কার্যকরে ছাড় দিয়েছেন ট্রাম্প। নির্বাহী আদেশে তিনি সিদ্ধান্তটিকে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বলে উল্লেখ করেন। জেলেনস্কির দাবি, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য আদান-প্রদান সাময়িকভাবে বন্ধ থাকায় রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে আগাম তথ্য পায়নি ইউক্রেন। পরে গোয়েন্দা সহযোগিতা পুনরায় চালু হলেও স্টারলিংক ও স্টারশিল্ড ব্যবহারে বিধিনিষেধ রয়েছে। এসব সীমাবদ্ধতার পেছনে ট্রাম্প ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্কের ভূমিকা থাকতে পারে বলে ধারণা করলেও বিষয়টি নিশ্চিত নন তিনি।

যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে রাশিয়ার পক্ষ নিলে ইউক্রেনের পক্ষে টিকে থাকা কঠিন হবে বলেও মন্তব্য করেন জেলেনস্কি। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা কার্যকরে ছাড় দেওয়ার সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে তিনি মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের প্রস্তাবিত আইনটির গুরুত্ব তুলে ধরেন। ট্রাম্পের সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে জানিয়ে জেলেনস্কি বলেন, স্পষ্টভাবে কথা বলেন এমন অংশীদার থাকা বেশি ভালো। রোববার দিনের শেষ দিকে যুক্তরাষ্ট্রের আলোচকদের সঙ্গে ফোনালাপ এবং আগামী কয়েক দিনের মধ্যে বৈঠকের আশাও প্রকাশ করেন তিনি।



ফেসবুক কর্নার