March 9, 2026, 6:27 am
শিরোনাম :
ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইসরায়েল নেতানিয়াহুর সঙ্গে কথা বলেই ইরান যুদ্ধ শেষের সিদ্ধান্ত নেবেন ট্রাম্প বিশ্বকাপে অনন্য ‘পাঁচ’ রেকর্ড, যা শুধুই ভারতের নারী নির্যাতন বন্ধে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বড় অভিযান, মাঠে চার হাজার সদস্য নতুন সর্বোচ্চ নেতার নির্দেশে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান রাঙ্গামাটিতে আন্তর্জাতিক নারী দিবস ও হিল উইমেন্স ফেডারেশনের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাহরাইনে ইরানের ড্রোন হামলায় হতাহত ৩২ মৌলভীবাজারে পৃথক অভিযানে ভেজাল প্রসাধনী জব্দ, ৬ গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় কুপ্রস্তাব দেওয়ায় যুবককে গণধোলাই, সাংবাদিককে হুমকি

সাতক্ষীরায় ওসমান হাদীর গায়েবে জানাজা ও বিক্ষোভ খুনিদের গ্রেফতারে প্রশাসনকে আল্টিমেটাম

অভয়নগর প্রতিবেদক

আবু জাফর প্রতিনিধি সাতক্ষীরাঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের সম্মুখসারির অন্যতম যোদ্ধা ওসমান হাদী হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় গায়েবে জানাজা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে খুলনা রোড মোড় সংলগ্ন শহীদ আসিফ চত্বরে ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
গায়েবে জানাজা শেষে শত শত ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা ওসমান হাদী হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, “ওসমান হাদী ছিলেন অন্যায়-অবিচারের বিরুদ্ধে আপসহীন কণ্ঠস্বর। তাঁকে হত্যা করে আন্দোলন দমিয়ে রাখা যাবে না।”
সমাবেশে বক্তারা প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে খুনিদের গ্রেফতার না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন এবং অবিলম্বে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে বিভিন্ন ছাত্রসংগঠন, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। পুরো এলাকাজুড়ে উত্তেজনাপূর্ণ হলেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল।
শেষে শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।



ফেসবুক কর্নার