October 20, 2026, 5:53 am
শিরোনাম :

রাজশাহী সফরে আজ প্রধানমন্ত্রী, জনসভায় যোগ দেবেন

অভয়নগর প্রতিবেদক

 

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহী সফরে যাচ্ছেন। দুপুরে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণের পর বেলা দেড়টার দিকে নগরীর মিয়াপাড়া এলাকায় ঐতিহাসিক রাজশাহী ধর্মসভা পরিদর্শন করবেন তিনি। সেখানে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে মতবিনিময়, মঙ্গলপ্রদীপ প্রজ্বালন ও রক্তচন্দন গাছের চারা রোপণের কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, বিকেল ৩টায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় প্রায় ৪০ হাজার আখচাষির মধ্যে প্রণোদনার অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধনের কথা রয়েছে। তাঁর আগমন উপলক্ষে প্রশাসন ও বিএনপি প্রস্তুতি সম্পন্ন করেছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো সাজানো হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ফয়েজুল কবির জানিয়েছেন, সফর ঘিরে নগরজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন জানান, সফরে প্রধানমন্ত্রীর কাছে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, আম সংরক্ষণে হিমাগার নির্মাণ, পদ্মার তীরে রিভার সিটি গড়ে তোলা এবং বেকারদের কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন দাবি তুলে ধরা হবে। প্রধানমন্ত্রীর বক্তব্য ও সফর ঘিরে রাজশাহীবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।



ফেসবুক কর্নার