October 19, 2026, 7:09 pm

ছেলের জন্মদিনে আদালতে হাজিরা, ক্ষোভ প্রকাশ সোহানা সাবার

অভয়নগর প্রতিবেদক

 

ছোটপর্দার অভিনেত্রী সোহানা সাবা অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয়। এবার ছেলের জন্মদিনে আদালতে হাজিরা দিতে গিয়ে নিজের আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে নিজেকে ‘রাজনৈতিকভাবে ফাঁসানো ব্যক্তি’ বলেও উল্লেখ করেছেন অভিনেত্রী।

সোমবার (১৯ অক্টোবর) সকালে জুলাই-সংক্রান্ত একটি মামলায় হাজিরা দিতে জজকোর্টে যান সোহানা সাবা। সেখানে ভিডিওবার্তায় তিনি জানান, আজ তাঁর একমাত্র ছেলের জন্মদিন। এমন বিশেষ দিনে ছেলেকে সময় দেওয়ার পরিবর্তে নিজের সব পরিকল্পনা বাদ দিয়ে আদালতে হাজিরা দিতে হয়েছে তাঁকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি পোস্ট করে সমালোচকদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন সোহানা সাবা। ক্যাপশনে ‘অক্ষত’, ‘ফেকু প্রোফাইল’ ও ‘বিদেশে বসে দেশ উদ্ধার’-এর মতো শব্দবন্ধ ব্যবহার করেন তিনি। সমালোচকদের চেহারা ও মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন অভিনেত্রী। তাঁর এই ভিডিওবার্তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে জুলাই-সংক্রান্ত মামলাটির বিস্তারিত তথ্য তাঁর বক্তব্যে পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার