October 20, 2026, 11:47 am
শিরোনাম :

মহেশপুরে ইয়াবাসহ ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

মকলেচুর রহমান, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

 

ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবাসহ মো. রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) রাত ১০টা ৫ মিনিটে উপজেলার ১১ নম্বর মান্দারবাড়ীয়া ইউনিয়নের মান্দারবাড়ীয়া গ্রামে তাঁর বসতবাড়ির সামনের ইটের সলিং রাস্তা থেকে তাঁকে আটক করা হয়। মহেশপুর থানার এসআই বি.এম. মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।

পুলিশ জানায়, রফিকুল ইসলামের প্যান্টের পকেটে তল্লাশি চালিয়ে একটি সাদা পলিথিনে মোড়ানো হালকা কমলা রঙের ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৬ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৮ হাজার টাকা। গ্রেপ্তার রফিকুল ইসলাম মান্দারবাড়ীয়া গ্রামের মৃত মকছেদ আলী মণ্ডল ও খদেজা বেগমের ছেলে।

এ ঘটনায় উদ্ধার করা মাদক জব্দ করে মহেশপুর থানায় ২০ অক্টোবর ২০২৬ তারিখে ৩৪ নম্বর মামলা করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী মামলাটি করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার