
প্রেমের বেদনা নিয়ে বাউল সম্রাট শাহ আবদুল করিমের জনপ্রিয় গানের কলি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাপশন হিসেবে ব্যবহার করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বুধবার (২১ অক্টোবর) নিজের সাজের কয়েকটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “সখি তোরা প্রেম করিয়ো না, পিরিত ভালা না, প্রেম করছে যে জন জানে সে জন পিরিতের কি বেদনা।” তাঁর এই কাব্যিক ক্যাপশন নতুন করে আলোচনায় এনেছে গানটিকে।
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও নিজস্ব সাজের জন্যও আলোচনায় থাকেন জয়া আহসান। শেয়ার করা ছবিগুলোতে তাঁর পরনে দেখা গেছে অফহোয়াইট সুতি শাড়ি, যার পাড়জুড়ে ছিল ধূসর-গোলাপি কাজ। শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ, কানে ভারী দুল, হাতে অলংকার এবং খোলা চুলে বেলি ফুলের গাজরা তাঁর বাঙালি সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা।
ছবিগুলোতে কখনো পেছন ফিরে চুলের গাজরা দেখিয়েছেন, আবার কখনো মুচকি হাসিতে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছেন অভিনেত্রী। তাঁর স্নিগ্ধ সাজ ও কাব্যিক ক্যাপশন নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের। মন্তব্যের ঘরে অনেকেই তাঁর সৌন্দর্য ও সাজের প্রশংসা করেছেন।