
ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ম্যাচে মাত্র ১১৪ বলে ২০০ রান পূর্ণ করেন ডানহাতি এই ব্যাটার। এর মাধ্যমে ভারতের শুভমান গিলের রেকর্ড ভেঙে দেন তিনি। গত ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৭ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন গিল। এর আগে ২০২২ সালে বাংলাদেশের বিপক্ষে ১২৬ বলে ডাবল সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন ভারতের ইশান কিষান।
ব্রুক শেষ পর্যন্ত ১১৬ বলে ২০২ রান করে আউট হন। তাঁর ইনিংসে ছিল ২১টি চার ও ১০টি ছক্কা। শ্রীলঙ্কার বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ইংল্যান্ডকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেন তিনি। উইল জ্যাকসও ঝড়ো ব্যাটিং করে মাত্র ৩০ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন। জো রুট ৬৬ বলে ৬৯ রান করে ওয়ানডেতে আট হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।
এ ছাড়া ওপেনার টম ব্যান্টন ৫১ বলে ৫০ রান করেন। বেন ডাকেটের ব্যাট থেকে আসে ৩৯ বলে ২৯ রান। ব্রুকের রেকর্ড গড়া ইনিংস ও সতীর্থদের কার্যকর ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪২৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড।