March 9, 2026, 6:55 am
শিরোনাম :
বুধবার সরকারি দলের সংসদীয় সভা, এমপিদের উপস্থিত থাকতে হুইপের নির্দেশ ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইসরায়েল নেতানিয়াহুর সঙ্গে কথা বলেই ইরান যুদ্ধ শেষের সিদ্ধান্ত নেবেন ট্রাম্প বিশ্বকাপে অনন্য ‘পাঁচ’ রেকর্ড, যা শুধুই ভারতের নারী নির্যাতন বন্ধে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বড় অভিযান, মাঠে চার হাজার সদস্য নতুন সর্বোচ্চ নেতার নির্দেশে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান রাঙ্গামাটিতে আন্তর্জাতিক নারী দিবস ও হিল উইমেন্স ফেডারেশনের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাহরাইনে ইরানের ড্রোন হামলায় হতাহত ৩২ মৌলভীবাজারে পৃথক অভিযানে ভেজাল প্রসাধনী জব্দ, ৬ গ্রেফতার

ভারতীয় নাগরিক সন্দেহে ঝিনাইদহে এক ব্যক্তি আটক

অভয়নগর প্রতিবেদক

পাপন চৌধুরী ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ জেলা শহরের পৌরসভার সামনে থেকে ভারতীয় নাগরিক সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) বিকেলে সন্দেহজনক চলাফেরার কারণে তাকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির আচরণ ও বক্তব্যে অসঙ্গতি দেখা যায়। তার কাছে থাকা কিছু তথ্য ও পরিচয় সংক্রান্ত বিষয় যাচাই করে ধারণা করা হচ্ছে, তিনি ভারতের নাগরিক হতে পারেন। তবে এখনো বিষয়টি নিশ্চিত নয়।
কর্তৃপক্ষ জানায়, আটক ব্যক্তির পরিচয়, নাগরিকত্ব ও বাংলাদেশে অবস্থানের উদ্দেশ্য জানতে বিস্তারিত যাচাই-বাছাই ও গভীর তদন্ত চলছে। তদন্ত শেষে প্রকৃত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় কৌতূহল সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্তের স্বার্থে এ মুহূর্তে এর বেশি তথ্য প্রকাশ করা সম্ভব নয়।



ফেসবুক কর্নার