March 9, 2026, 6:43 am
শিরোনাম :
বুধবার সরকারি দলের সংসদীয় সভা, এমপিদের উপস্থিত থাকতে হুইপের নির্দেশ ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইসরায়েল নেতানিয়াহুর সঙ্গে কথা বলেই ইরান যুদ্ধ শেষের সিদ্ধান্ত নেবেন ট্রাম্প বিশ্বকাপে অনন্য ‘পাঁচ’ রেকর্ড, যা শুধুই ভারতের নারী নির্যাতন বন্ধে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বড় অভিযান, মাঠে চার হাজার সদস্য নতুন সর্বোচ্চ নেতার নির্দেশে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান রাঙ্গামাটিতে আন্তর্জাতিক নারী দিবস ও হিল উইমেন্স ফেডারেশনের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাহরাইনে ইরানের ড্রোন হামলায় হতাহত ৩২ মৌলভীবাজারে পৃথক অভিযানে ভেজাল প্রসাধনী জব্দ, ৬ গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের সংকেত অমান্য’, ট্রাকের নিচে চাপা পড়ে নি*হত ২

অভয়নগর প্রতিবেদক

 

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার সার্কিট হাউস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পোলাডাঙ্গা এলাকার শাহ আলুমের রিফাত ও জোড়বাগান এলাকার আশরাফুল এর ছেলে সোহাগ।
জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ শহরের সার্কিট মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স চেক করছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের সদস্যরা। বিকেল সাড়ে ৪টার দিকে রিফাত ও সোহাগ মোটরসাইকেল যোগে সার্কিট হাউজ রোড দিয়ে শহরের যাচ্ছিল। এই সময় ট্রাফিক পুলিশের সদস্যরা তাদের থামার সংকেত দিলে এবং তারা উচ্চ গতিতে মোটরসাইকেল চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। পরে মোটরসাইকেল স্লিপ করে মহাসড়কের নিচে ট্রাকে নিচে পড়ে যায়। ঘটনাস্থলের রিফাত মারা যায়। এবং স্থানীয় লোকজন সোহাগকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যাওয়ার পথে সোহাগ মারা যায়।
পরে বিক্ষুব্ধ জনতা ট্রাফিক পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে শহরের শান্তিমোড় ও বিশ্বরোডে অবস্থিত পুলিশ বক্স এবং শহরের পুলিশ ফাঁড়িতে ভাংচুর ও আগুন দেয়। বর্তমানে সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গাড়িচলাচল বন্ধ রয়েছে এবং শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ ব্যাপারে জানতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের নম্বরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।



ফেসবুক কর্নার