October 23, 2026, 9:43 am
শিরোনাম :
চোরাই রাবার উদ্ধারের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক হত্যার হুমকি! স্নাইপার মন্তব্যের সাহস বিরোধীদল জুগিয়েছে, দাবি রাশেদের এনসিপির ১৬ সদস্যের রাজনৈতিক পর্ষদে নতুন মুখ, বাদ দুই চিকিৎসাধীন মঈন খানকে দেখতে এভারকেয়ারে রাষ্ট্রপতি দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ছয় বাংলাদেশি ইলিয়াস আলীর উন্নয়নের ধারায় বিশ্বনাথ-ওসমানীনগরে ৫০ সড়ক ও ৭ সেতুর উদ্যোগ বগুড়ার উন্নয়নে বড় পরিকল্পনা, বৈষম্য দূর করার আশ্বাস প্রতিমন্ত্রীর নাগরিকত্ব নিশ্চিত করে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আহ্বান হেফাজতের মার্ভেল সিনেমায় ফিরছেন স্টার-লর্ড, নিশ্চিত করলেন ক্রিস প্র্যাট ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচে রেকর্ডের ঝড়, ৪৩০ রান তাড়া করে জয়

চিকিৎসাধীন মঈন খানকে দেখতে এভারকেয়ারে রাষ্ট্রপতি

অভয়নগর প্রতিবেদক

 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে হাসপাতালে গিয়ে তিনি মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

স্থানীয় সরকারমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা হৃদয় মাহমুদ চয়ন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। গত বুধবার রাতে শ্বাসকষ্ট ও হৃদরোগজনিত সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়লে ড. আবদুল মঈন খানকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

এর আগে বৃহস্পতিবার সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, ড. আবদুল মঈন খানের শারীরিক অবস্থা আগের দিনের তুলনায় স্থিতিশীল ছিল।



ফেসবুক কর্নার