June 24, 2026, 7:12 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাক দুর্ঘটনায় মোল্লাহাটের তরুণ হেলপারের মর্মান্তিক মৃত্যু

রায়হান শেখ মোলারহাট

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার দারিয়ালা গ্রামের তরুণ ট্রাক হেলপার জসিম (২৬) প্রাণ হারিয়েছেন এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায়। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর ৫টা ৪০ মিনিটে গোপালগঞ্জের চর গোবরা দোলা ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের আলো ফোটার আগমুহূর্তে ঢাকাগামী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের কেবিন দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নিহত হন হেলপার জসিম। ধাক্কায় সামনের ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়, এতে চালক ও অপর হেলপার গুরুতর আহত হন।
মাত্র ছাব্বিশ বছরের তরুণ জসিম ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দারিয়ালা গ্রামে নেমে আসে শোকের ছায়া। মা হারিয়েছেন ছেলেকে, স্ত্রী হারিয়েছেন স্বামীকে, আর গ্রামের মানুষ হারিয়েছে এক পরিশ্রমী তরুণকে।
প্রতিদিনের মতোই কাজে বের হয়েছিলেন জসিম, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই পথই হয়ে উঠল তাঁর জীবনের শেষ যাত্রা। নিহতের বাড়িতে এখন চলছে শোকের মাতম, আর গ্রামজুড়ে কান্নার ধ্বনি যেন থামছেই না।



ফেসবুক কর্নার